১. আপনাদের ফার্নিচারগুলো কী কাঠ দিয়ে তৈরি?
উত্তর: আমাদের প্রতিটি ফার্নিচার ও হোম ডেকোর আইটেম শতভাগ প্রিমিয়াম কোয়ালিটির সলিড মেহগনি কাঠ দিয়ে তৈরি করা হয়।

২. পণ্যের কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি আছে কি?
উত্তর: জি, অবশ্যই! আমাদের পণ্যের কোয়ালিটির ওপর আমাদের পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে। যেকোনো পণ্যে ১০ বছরের মধ্যে ঘুনে ধরলে আমরা সম্পূর্ণ ফ্রি-তে প্রোডাক্ট এক্সচেঞ্জ বা পরিবর্তন করে দেব।

৩. পণ্য হাতে পাওয়ার আগে কি কোনো টাকা দিতে হবে?
উত্তর: আমাদের রেডি বা রেগুলার প্রোডাক্টের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ "ক্যাশ অন ডেলিভারি" (Cash on Delivery) সুবিধা দিয়ে থাকি। অর্থাৎ পণ্য হাতে পেয়ে দেখে তারপর পেমেন্ট করতে পারবেন। তবে, যদি আপনি নিজের পছন্দমতো কোনো সাইজ বা ডিজাইন "কাস্টমাইজ" করে নিতে চান, সেক্ষেত্রে ১০% অ্যাডভান্স বা বুকিং মানি প্রযোজ্য হবে।

৪. ডেলিভারি পার্টনার কারা এবং ডেলিভারি হতে কতদিন সময় লাগে?
উত্তর: দ্রুত ও নিরাপদ ডেলিভারির জন্য আমাদের অফিশিয়াল ডেলিভারি পার্টনার হলো দেশের অন্যতম নির্ভরযোগ্য কুরিয়ার "স্টেডফাস্ট কুরিয়ার" (Steadfast Courier)। অর্ডার কনফার্ম হওয়ার পর সাধারণত ৮ থেকে ১৪ দিনের মধ্যে পণ্য আপনার ঠিকানায় পৌঁছে যাবে।

৫. পণ্য ডেলিভারি নেওয়ার সময় কী কী খেয়াল রাখতে হবে?
উত্তর: ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দয়া করে পণ্যটি ভালোভাবে চেক বা পরীক্ষা করে নেবেন। কোনো ড্যামেজ বা ভুল থাকলে ডেলিভারি ম্যানের সামনেই আমাদের জানাতে হবে। ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না।